২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৯
শিরোনাম:

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে এক ফার্মেসি মালিকের ১ মাসের কারাদন্ড

নওগাঁ প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিষিদ্ধ ব্যাথা নাশক ট্যাবলেট পেন্টাডল মাদক হিসাবে মাদক সেবীদের কাছে বিক্রি করার দায়ে এক ফার্মেসি ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর বাজারের ফার্মেসি মালিক আমিনুল ইসলামকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান (মিলন)। দন্ড প্রাপ্ত ব্যাক্তি হলেন উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম (জুয়েল) জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স সহ এনায়েতপুর বাজারে আমিনুল ইসলামের ফার্মেসিতে অভিযান চালায়। এসময় নিষিদ্ধ নেশা জাতীয় ২১টি ট্যাবলেটসহ ওই ফার্মেসি মালিককে আটক করে পুলিশ। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতের কাছে তার অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলন বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ নেশা জাতীয় ঔষধ কোন ফার্মেসিতে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে”।

Loading