কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক পরিধান না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ী সহ চার পথচারীকে দুই হাজার দু’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে পৌরশহরের সদর রোড এলাকায় এ জরিমানা করা হয়। এতে ওই ব্যবসায়ীকে দুই হাজার টাকা এবং পথচারীদের জন প্রতি ৫০ টাকা করে দু’শ টাকা জরিমানা করা হয়। এসময় এক’শ মানুষের মধ্যে মাস্ক বিতরন করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎজীবন মন্ডল।
Thank you for reading this post, don't forget to subscribe! ![]()