২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২১
শিরোনাম:

মাছ চাষে সফল মাদারীপুরের ফেরদাউস হাওলাদার

নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর  জেলায় মাছ চাষ করে সাফল্য অর্জন করেছেন ফেরদাউস হাওলাদার  (৩৬)। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রম তাকে এ সফলতা এনে দিয়েছে। জেলায় একজন সফল মৎস্য চাষি হিসেবে তিনি প্রতিষ্ঠিত। প্রতি মাসে এখন তার কয়েক লাখ টাকা আয় হয়।
ফেরদাউস হাওলাদার (পিতাঃহাজী আব্দুল খালেক হাওলাদার) এর বাড়ি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন, জয়ার  গ্রামে।বর্তমানে সে খ্যাতির পাশাপাশি  পেয়েছেন আর্থিক সচ্ছলতা। সেই সঙ্গে তার এখানে কর্মসংস্থান সৃষ্টি করেছেন প্রায় ১০ জন মানুষের। তার এই সাফল্য দেখে অনেক বেকার যুবক এগিয়ে এসেছেন মাছ চাষে। ফেরদাউস হাওলাদার কাছ থেকে পরামর্শ এবং নানা সহযোগিতা নিয়ে তারাও নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ পর্যন্ত প্রায় ১৭ টিরও বেশি মাছের খামার তৈরি করেছেন তিনি।তার এখানে চাষ হয় মূলত কই, পাঙ্গাশ ও তেলাপিয়া মাছের। প্রতি ৬ মাস পর পর এখান থেকে মাছ বিক্রি করা হয়। পাইকাররা তার খামার থেকেই মাছ কিনে নিয়ে যায়। আর সপ্তাহে একবার করে ঘেরের পানি বদল করা হয় নিজস্ব সেচ ব্যবস্থার মাধ্যমে।

শফিউল্লাহ জানান,  ২০০৪ সালে মাত্র ১ লক্ষ টাকা ব্যয়ে ২০ শতাংশ জমিতে মাছ চাষ শুরু করেন। সে বছর তার সামান্য লাভ হয়। কিন্তু এ ব্যবসার প্রতি আকর্ষণ বাড়তে থাকে। পরবর্তীতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ, প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করে তার কার্যক্রম সম্প্রসারণ করতে থাকেন।

তিনি জানান, এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য ধরা দিতে থাকে। এলাকার বিভিন্ন সরকারি খাস পুকুর এবং ব্যক্তি পর্যায়ের পুকুর লিজ নিয়ে তিনি তার মাছ চাষের পরিসর বৃদ্ধি করতে থাকেন।

Loading