বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছী উপজেলাতে মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মিঠাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ১৬ নভেম্বর বেলা ১২টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য এ গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির বলেন, এলাকায় যারা ভূমিহীন ও গৃহহীন তাদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এখন বর্তমানে ০৬ টি ঘর নির্মাণ হবে। তবে ১৫ শতক জমির উপর পর্যায়ক্রমে ১৪ টি ঘর নির্মাণ করা হবে।
![]()