মাস্ক পরার নির্দেশনা থাকলেও তা না মানায় কঠোর হতে যাচ্ছে সরকার। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কোভিড নিয়ে আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। করোনা সংক্রমণ একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে।’
সোমবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, ‘অলরেডি আমরা বলে দিয়েছি যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল-এনফোর্সিং এজেন্সি আরেকটু স্ট্রং হয়।’
কবে ভ্রাম্যমাণ আদালত নামবে, সেই প্রশ্নে সচিব বলেন, ‘আগামী দুই-তিন দিনের মধ্যে দেখা যাবে।’
![]()