২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০
শিরোনাম:

নওগাঁ জেলায় করোনায় আরও ১ জনের মৃত্যু নতুন শনাক্ত ১০ জন

নওগাঁ প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁ জেলায় নতুন করে আরো ১০ ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং আরও এক জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১ ব্যক্তিকে এবং ছাড়পত্র পেয়েছেন ৪ জন।

নওগাঁর সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ২জন, নওগাঁ সদর, আত্রাই, মহাদেবপুর, ধামইরহাট ও পোরশা উপজেলায় ১জন করে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ১হাজার ৩শত ৭৪জন এ দাঁড়ালো। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১হাজার ২শত ৯৫জন। মোট আইসোলেশনে নেয়া হয় ৩০জন এবং এদের মধ্যে আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৮জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২জন। হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০জন।
জেলায় নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২জন এ।

এদিকে গত ২৪ ঘন্টায় মাত্র ১ ব্যক্তিকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। ঐ ব্যক্তি মান্দা উপজেলার। এ নিয়ে জেলায় সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তি ১৬হাজার ৬শত ৩৭জন।

Loading