২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে শিশুকে ধর্ষণ চেষ্টায় এক ধর্ষক গ্রেফতার

মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলার চকবিনি গ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বদলগাছী থানা পুলিশ গোবরচাঁপা এলাকার চকবিনি গ্রামের আব্দুস সাত্তার ল্যাগো (৬৫) কে গ্রেফতার করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার অনুমান সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে গোবরচাঁপা পার্শ্ববর্তি গ্রামের ১০ বছর বয়সী এক শিশুকে চকবিনি গ্রামের লম্পট আব্দুস সাত্তার ল্যাগো (৬৫) বাজার থেকে জিলাপি কিনে দিয়ে বাড়িতে পৌছে দেওয়ার নাম করে গোবরচাঁপা বাজারের পাশে ব্রীজের নিচে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা শুরু করলে শিশুটির কান্না-কাটি করতে লাগলে তাকে ছেড়ে দেয় লম্পট সাত্তার। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একই দিন সন্ধ্যায় বদলগাছী থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযুক্ত আব্দুস সাত্তার ল্যাগো (৬৫) কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত সাত্তার গোবরচাঁপা এলাকার চকবিনি গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, “শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় একজনকে আসামী করে থানায় মামলা হয়েছে এবং আসামীকে ও গ্রেফতার করা হয়েছে”।

Loading