৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৯
শিরোনাম:

ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুদারকে গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুদারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একাত্তর টিভি, সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেটের সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়ায় মহসিন তালুদারের (২৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। সোমবার রাতে, উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদি হয়ে জালালাবাদ থানায় এই মামলা দায়ের করেন। আর গা ঢাকা দেন মহসিন।

কলকতায় কালীপূজায় যাওয়ায় সোমবার রাতে (রাত ১২টা ৬ মিনিটে) ফেসবুক লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এক যুবক। নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar‘ থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। সম্প্রতি কালীপূজা এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।

এর আগে মহসিনকে বাড়িতে গিয়েও তাকে না পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়।

যদিও সোমবার সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি কালীপূজার উদ্বোধন করতে ভারতে যাননি। পূজার পাশে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

Loading