২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৭
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১ লক্ষাধিক টাকা চুরি

নওগাঁ প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির উত্তর পাকুরিয়া গ্রামে ঘরের জানালার গ্রীল কেটে কয়েকটি দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

ঘটনায় জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে কোন এক সময় উপজেলার মিঠাপুর ইউপির উত্তর পাকুরিয়া গ্রামের মোঃ বাচ্চু মন্ডলের ছেলে বায়েজিদ হোসেন এর বাড়ীতে ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বায়েজিদ রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ে কে বা কাহারা রাতে কোন এক শয়ন ঘরের উত্তর দিকের জানালার লোহার গিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে ওয়ারড্রপের ড্রয়ারে রাখা নগদ ১ লক্ষ টাকা, কাপড়, ২ ভরি স্বর্ণালংকার, ৩ ভরি চান্দির অলংকার নিয়ে পালিয়ে যায়।

বাড়ীর গূহ কর্তা বায়েজিদ বলেন, রাতে চুরি যাওয়ার সময় তারা কোন প্রকার টের পাননি সকালে উঠে দেখে কে বা কাহারা কারা চুরি করে নিয়ে যায়।

প্রত্যাক্ষদর্শী এলাকাবাসীরা বলেন, ইতিপূর্বে ঐ এলাকায় একই কায়দায় কয়েকটি চুরি হয়েছে। এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করা হয়েছে।

Loading