৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৭
শিরোনাম:

ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বের বদলে বিভেদ সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের

ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বের বদলে বিভেদ সৃষ্টি করেছিল। পরস্পরের সঙ্গে সুসম্পর্ক রক্ষা না করে অবিশ্বাসের দেয়াল তৈরি করেছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে, দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার পাশাপাশি বিদেশে অবস্থানকারী লাখ লাখ প্রবাসী কর্মীর কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে।

বুধবার (১৭ নভেম্বর) সকালে নিজ সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানী ও চর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি মহসচিবের এক মন্তব্যের বিপরীতে তিনি বলেন, আগ্রাসী শক্তি বলতে তিনি (মির্জা ফখরুল) কি বুঝিয়েছেন? বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে, এখন তারা আর মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না।

দেশের স্বাধীনতা নাকি বিপন্ন ফখরুল সাহেবের এই মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন।

শেখ হাসিনার কাছে এ দেশের প্রতি ইঞ্চি মাটি নিজের অস্তিত্বের মতো উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে দলের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা এসেছে তাদের হাতেই স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ।

সম্প্রতি বাসে আগুনের ঘটনায় মামলা গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়েছে তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে এবং যারা  ঘটনাস্থলে ছিল না তাদের  গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে, তাই তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার কথা জনগণ বিশ্বাস করে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কা এবং পূর্বাভাস দিয়ে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান জানান।

Loading