৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৩
শিরোনাম:

গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেতনাই ধ্বংস করে দেয়া হয়েছে : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক ভার্চুয়ালে অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানসহ এরকম অনেক নেতাকে ইতিমধ্যে আমরা করোনার কারণে হারিয়ে ফেলেছি। আমি অনুরোধ করবো সবাইকে, এখন একটা কঠিন সময়, একটা দুঃসময় । এই দুঃসময় আমাদের কিন্তু জাগ্রত হতে হবে, জেগে উঠতে হবে এবং জেগে উঠতে হবে মনের দিক থেকে…।

মির্জা ফখরুল বলেন, করোনা এখন সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। আমাদের সিনিয়র লিডার মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক নেতাকে আমরা এই করোনায় হারিয়েছি।

 

Loading