##শিরোনাম • #লিড • অপরাধ • ফটো গ্যালারি
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মেরুল বাড্ডার ডি আই টি প্রজেক্টের রোড নং-১৩ এ সংবাদ সম্মেলনে র্যাব মুখপাত্র লে.কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!আশিক বিল্লাহ জানান, তার বাসা থেকে দু’টি বিলাশবহুল গাড়িও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ৩০টিরও বেশি স্থানে তাঁর বাড়ি ও প্লট রয়েছে। তাঁর সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি।কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে স্বর্ণ চোরাচালানকারী হয়ে ওঠেন গোল্ডেন মনির। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজস করে অঢেল অর্থবিত্তের মালিক হন।
এর আগে ভোরে রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাব। এ সময় তার বাসা থেকে ৬শ’ ভরি (আট কেজি)স্বর্ণ, ১০টি দেশের মুদ্রা, এক কোটি নয় লাখ টাকা, বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হয় অভিযান। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। এছাড়াও গোল্ডেন মনিরের মেরুল বাড্ডার ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।
![]()