৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৯
শিরোনাম:

কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোন অপচেষ্টা করলে সমুচিত জবাব দিবে সরকার : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃত করাই হচ্ছে বিএনপির গণতন্ত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

সম্প্রতি বাসে আগুন দেয়ার পর বিএনপি আবার ফিরে গেছে জ্বালাও পোড়াও রাজনীতিতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

বিএনপি অস্বীকার করলেও ভিডিও চিত্রে সব প্রকাশিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুখচ্ছবি কখনো মুখোশ দিয়ে ঢাকা যায় না, কথামালার চাতুরী দিয়ে সব ভুলিয়ে রাখা যায় না।

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সকল দলের রয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোন অপচেষ্টা করলে সমুচিত জবাব দিবে সরকার।

ওবায়দুল কাদের মন্তব্য করে বলেন, বিএনপি যে কোন নির্বাচনে পরাজিত হলেই দোষ চাপায় সরকারের ও নির্বাচন কমিশনের উপর, আর জয়ী হলে বলে সরকার হস্তক্ষেপ না করলে আরো বেশি ভোটে জিততে পারতো।

তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যে দলগত ভূমিকা জনগণ প্রত্যাশা করে, তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে বলেও জানান।

Loading