২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৫
শিরোনাম:

কলাপাড়ায় ৩ ফার্মেসী সিলগালা ও ৬ মালিককে অর্থদন্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে দোকান বন্ধ করে পালানোর দায়ে ৩ টি ফার্মেসী সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বরিবার দুপুরে পৌর শহরে ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসন এ অভিযানে চালায়। এসময় ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার দায়ে ৬ ফার্মেসী মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। পরে মেয়াদ উর্ত্তীন প্রায় ৫০ হাজার টাকার ঔষধ ধ্বংস করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ড.আকিব হোসেন ও পটুয়াখালী ঔষধ
প্রশাসনের সহকারী পরিচালক মুহিদ ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading