কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে দোকান বন্ধ করে পালানোর দায়ে ৩ টি ফার্মেসী সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বরিবার দুপুরে পৌর শহরে ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসন এ অভিযানে চালায়। এসময় ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার দায়ে ৬ ফার্মেসী মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। পরে মেয়াদ উর্ত্তীন প্রায় ৫০ হাজার টাকার ঔষধ ধ্বংস করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ড.আকিব হোসেন ও পটুয়াখালী ঔষধ
প্রশাসনের সহকারী পরিচালক মুহিদ ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![]()