৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

ধর্ষণের অভিযোগকারী ব্লাস্ট এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ

ধর্ষণের অভিযোগকারী ব্লাস্ট এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট সাজ্জাদুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমেদ।

রোববার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন জমার পর আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক।

প্রতিবেদন জমা দিয়ে বেরিয়ে এসে গণমাধ্যমকর্মীদের এডভোকেট সাজ্জাদুল করিম জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে এনজিওকর্মীটি বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছে। তদন্ত প্রতিবেদনে সেটি ওঠে এসেছে। পরবর্তী ধার্য তারিখে মামলার শুনানি হবে।

আদালতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ওই এনজিওকর্মী। ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারজানা আক্তারের বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে বিজিবির নায়েব সুবেদার বাদি মোহাম্মদ আলি মোল্লা। মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার পরিদর্শক (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম। রোবাবর চাঞ্চল্যকর মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

 

Loading