২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৭
শিরোনাম:

কোভিড-১৯ সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে কঠোর হচ্ছে সরকার, বাড়ছে জরিমানা

কোভিড-১৯ সংক্রমণ রোধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শেষে মাস্ক না পরার জন্য সর্বক্ষেত্রে জরিমানা কার্যকর ও জরিমানার পরিমাণ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন, মাস্ক না পরায় রোববার কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। রাজধানীতে ৩৭ স্থানে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এ পরিস্থিতি আরও এক সপ্তাহ দেখে নেওয়া হবে শক্ত অবস্থান।’

তিনি জানান, বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে হবে। বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। কারণ মাস্ক না পরলে যত কিছুই করা হোক কাজে আসবে না।’

শক্ত অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জরিমানার পরিমাণ ৫০০ বা ১ হাজার থেকে ৫ হাজার টাকা হতে পারে।

অন্যদিকে, মন্ত্রিপরিষদের বৈঠকে দুস্থ শিল্পীদের সহায়তা, তহবিল গঠন ও চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

Loading