মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছী উপজেলাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। ফলে এ এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়, যা চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে চট্টগ্রাম ও সন্দ্বীপে ২৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় এ আবহাওয়ায় তেমন কোন পরিবর্তন থাকবে না বলে জানিয়েছি আবহাওয়া অফিস।
বদলগাছীসহ আশেপাশের জেলা উপজেলায় বিগত কয়েক দিন থেকে দিনের বেলা প্রচন্ড রোদ ও গরম হলেও সকাল সন্ধ্যা শীত শীত অনুভূত হয়। গত কয়েক দিন থেকে শীতের মাত্রা বাড়তে থাকে এবং রাতে ও সকালে হালকা কুয়াশা পড়ে। শীত নেমে আশায় গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
![]()