২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২২
শিরোনাম:

আলোচিত আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের আট বছরেও শেষ হয়নি বিচার

১১৩ শ্রমিকের জীবন কেড়ে নেওয়া আলোচিত আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের আট বছর পূর্ণ হলো আজ। ওই ঘটনায় প্রকৃত অপরাধী কে বা কারা তা আজও নিশ্চিত হওয়া যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শ্রমিক নেতা ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, মামলার কোনো অগ্রগতি নেই। আদালত থেকেও তেমন চাপ নেই। এ ধরনের ক্ষেত্রে যে সহানুভূতিশীল হয়ে এগিয়ে যাওয়া দরকার, তা নেই। আমরাও (শ্রমিক অধিকার সংগঠনগুলো) যেভাবে লেগে থাকা দরকার, তা করতে পারিনি। যখন দিবস আসে তখন মনে হয়, অনেক কিছু করা দরকার।

তাজরীনের মালিক দেলোয়ার হোসেন ছয় মাস জেলে থাকার পর তিনি এখন জামিনে মুক্ত। সম্প্রতি তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাও জামিনে রয়েছেন।দীর্ঘদিনেও তাজরীনের বিচারকাজ শেষ না হওয়ায় শ্রমিক নেতারা উদ্বেগ জানিয়েছেন।

তিনি বলেন, ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে আহতদের যথাযথ চিকিত্সা ও পুনর্বাসন দরকার। তারা যাতে টিকে থাকতে পারে, এজন্য সরকারি উদ্যোগ প্রয়োজন।’

রানা প্লাজা ও তাজরীনে আহতদের চিকিৎসা ট্রাস্ট ফান্ড নামে বেসরকারিভাবে একটি কার্যক্রম চলমান রয়েছে। আহতদের মধ্যে ১৭২ জন এই ট্রাস্টে তালিকাভুক্ত বলে জানা গেছে। এর বাইরে আরো ৫০-এর অধিক ঐ ঘটনায় আহত হিসেবে তালিকাভুক্তির আবেদন করেছেন। তবে তহবিলের অভাবে পুরোদমে চিকিত্সাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

Loading