২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৯
শিরোনাম:

চুয়াডাঙ্গা দর্শনায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে মহিলার মৃত্যু

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:(২৪-১১-২০২০) চুয়াডাঙ্গর দর্শনায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে হরিজন সম্প্রদায়ের এক মহিলার মর্মন্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাড়ে ১২ টায়। তিনি দর্শনা আমতলা এলাকার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসি জানায় ওইদিন আমতলা এলাকার হরিজন সমপ্রদায়ের নরেশের স্ত্রী উনিয়(৬০) বেলা সাড়ে ১২ টার সময় বাড়ি থেকে বেরিয়ে মেইন সড়ক দিয়ে হেটে যাচ্ছিল।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় দর্শনা রেলবন্দর থেকে ছেড়ে যাওয়া ভুট্রা বোঝাই ট্রাক যার নং ঢাকা মেট্র ট-২০-৪৭১৫ পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে দর্শনা থানা পুলিশ ট্রাক আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। দর্শনা থানা ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Loading