২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৪
শিরোনাম:

মাদারীপুর সদর উপজেলায় ইসমাইল নামের এক ব্যক্তির জমি দখলের অভিযোগ।

নাজমুল মোড়ল , মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের  চরনাছনা  গ্রামের  ইসমাইল নামের এক ব্যক্তির  ৫০শতাংশ জমি মধ্যে ১২শতাংশ জমি সোলেমান নামের এক  ব্যক্তি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৯-০৬-২০২০ইং দিন আগে মাদারীপুর  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইসমাইল নামের এক ব্যক্তি।
লিখিত অভিযোগে চরনছনা গ্রামের কৃষক ইসমাইল হাওলাদার উল্লেখ করেন, তিনি ১৯৯৬ সালে জমি বি আর এস ৯১৯নং খতিয়ানে ২৬৮১নং দাগে ৮৫নং মৌজায় ৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন এবং উক্ত জমিতে পাকা বাউন্ডারি দোয়াল করিয়া রাখলেন।পরিবর্তীতে উক্ত বন্দোবস্তকৃত   আমাদের জায়গায় সরদ থানাধীন দক্ষিণ দুধখালী ইউনিয়নের সোলেমান  হাওলাদার বাদী হইয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৩১/২০ ধারায়  একটি মামলা দায়ের  করেন। যাহা সম্পর্ন মিথ্যা এবং বানোয়াট। এবং উক্ত  মামলা দিয়ে আমাদের   জমি দখলের চেষ্টা করছেন।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী জানা  গেল,সোলেমান হাওলাদার দীর্ঘদিন ধরে এই জমি দখল করার জন্য ইসমাইল হাওলাদারকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে চলছে। হঠাৎ কয়েকজন লোক নিয়ে ইসমাইল হাওলাদারের ৫০শতাংশ জমির মধ্যে ১২শতাংশ জমি দখল করে হালচাষ করেছে।এবং এলাকার লোকজন জানতে চাইতে সে বলে এই জমি আমার। আর আমার এই জমির কাগজপত্র আছে।
মাদারীপুর সদর উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা  একটি মিথ্যা রিপোর্ট প্রদান করার জন্য  ভুক্তভোগী ইসমাইল  হাওলাদার মাদারীপুর জেলা প্রশাসকের নিকট জমির পরিমাপ দিয়ে দরখাস্ত প্রদান।
ইতিমধ্যে তাঁর  ৫০শতাংশ জমির মধ্যে  ১২শতাংশ  জমি দখল করে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোলেমদন হাওলাদার বলেন, ‘জমিটির প্রকৃত মালিক আমি। এ জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলছে।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কামরুল মিঞা বলেন, জমি দখল নিয়ে কৃষক ইসমাইল হাওলাদারের লিখিত অভিযোগ পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!