২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪
শিরোনাম:

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

নওগাঁ প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর পিরপুকুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় হামলার খুনের ঘটনায় জড়িত সন্দেহে গাংগোর পিরপুকুরিয়া গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ বদিরুল ইসলাম (৩০) এবং মোঃ আব্দুল খালেকের ছেলে সুমন রহমান (২৯) কে আটক করেছে থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, গাংগোর পিরপুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই মোঃ আজিজুল হক এবং মোঃ আজাদুল ইসলামের সঙ্গে বসতবাড়ির ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ঘরে বিরোধ চলে আসছে। ঘটনার আগের দিন দুপুরে ওই জমি নিয়ে নুরুল ইসলাম ও তার ছেলে সারোয়ারের সঙ্গে আজিজুল ও আজাদুলের মধ্যে কথা কাটাকাটি হয়।

ঘটনার পরের দিন সোমবার দুপুরে নুরুল গ্রামের মোড়ে দোকানে চা খেতে গেলে পূর্ব শত্রুতার জেরে মোঃ আজিজুল হক, তার ছেলে বদিরুল ইসলাম, আজাদুল, আবেদ ও সুমন রহমান হামলা চালায়। তারা নুরুল ইসলামের ওপর এলাপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় স্বজনেরা ছুটে গিয়ে নুরুলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। নওগাঁ সদর হাসপাতালে নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। খুনের সঙ্গে জড়িত অন্য অপরাধীদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।

Loading