২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৬
শিরোনাম:

আমার মূল উৎসাহ হলো মানুষের ভালবাসা।-  যাচ্চু নানা

নাজমুল মোড়ল , মাদারীপুর প্রতিনিধিঃ আসন্ন মাদারীপুর সদর উপজেলার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চারিদিকে স্বস্ব রব বিরাজ করছে, চলছে প্রচার ও প্রচারণা। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে নেমে ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করে দিয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পৌরসভা নির্বাচনে, বিশিষ্ট  সমাজ সেবক , মাদারীপুর পৌর-আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং চেম¦ার অব কমার্স এর সভাপতি জনাব আলহাজ¦ হাফিজুর রহমান খান (যাচ্চু নানা) আলোচনার শীর্ষে রয়েছেন। জনমানুষের বিপদের বন্ধু , দুঃসময়ের কান্ডারী জনাব আলহাজ¦ হাফিজুর রহমান খান (যাচ্চু নানা) সর্ব মহলে সমান ভাবে রয়েছে তার জনপ্রিয়তা।  তিনি আসন্ন নির্বচনে আওয়মী লীগের মনোনয়ন প্রত্যাশৗ।
জনাব আলহাজ¦ হাফিজুর রহমান খান (যাচ্চু নানা) বলেন, একজন সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তি  হিসাবে আমার মূল উৎসাহ হলো মানুষের ভালবাসা। বিগত দিনে মানুষের সাথে কাজ করতে গিয়ে আমি মানুষের যে সমর্থন আর ভালোবাসা পেয়েছি তাই আমাকে উৎসাহ যুগিয়েছে আগামী পৌরসভার  নির্বাচনে অংশ নেবার। আমি সবসময় মনে করি আগামী পৌরসভা নির্বাচনে নির্বাচিত হলে আমি আমার প্রজ্ঞা, নিষ্ঠা, পরিশ্রমকে কাজে লাগিয়ে আরো বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারব, যা আমার আজীবনের লালিত স্বপ্ন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!