৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৪
শিরোনাম:

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২ মাস পরে অনুষ্ঠিত হতে পারে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি

বুধবার (২৫ নভেম্বর) দুপরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি একথা জানান। বিজনেস স্ট্যান্ডার্ড, ডিবিসি ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আগামী বছরের ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যেই ভর্তির কাজ শেষ করতে হবে। ভর্তিতে এলাকাভিত্তিক কোটা ৫০ শতাংশ। মাধ্যমিকের সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি করা হবে। যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ। একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। এজন্য বিকল্প বিভিন্ন বিষয় ভেবেছি। শেষ পর্যন্ত ৩টি বিকল্প প্রক্রিয়া নিয়ে ভাবা হয়। এক- স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়া। কিন্তু করোনার এই সময়ে এটি করতে চাচ্ছি না। এমসিকিউ পদ্ধতির কথাও চিন্তা করেছি, কিন্তুও তাতেও ঝুঁকি থাকে। দ্বিতীয়- অনলাইনে ভর্তি পরীক্ষা। তবে সব ভর্তিচ্ছুদের পক্ষে এটা সম্ভব হবে না। তৃতীয়-লটারির মাধ্যমে ভর্তি। এবার আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বেসরকারি স্কুলে ভর্তির ফি বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বর্তমানে দেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতে আছে ৪২টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ১৯ হাজার ৪২১টি। এর মধ্যে ১৬ হাজার ৭৭৫টি এমপিওভুক্ত, বাকি দুই হাজার ৬৪৬টি নন-এমপিও প্রতিষ্ঠান।

Loading