২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৭
শিরোনাম:

ওয়াসার পানি নিষ্কাশনের কাজ ঢাকার দুই সিটি কর্পোরেশনকে দেয়ার সুপারিশ : তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এ সুপারিশ করেন।যমুনা টিভি ও জাগোনিউজ২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত আছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালউদ্দিন আহমদ প্রমুখ।

মন্ত্রী বলেন, এই কাজটা ওয়াসা করুক সেটা আমি রিকমেন্ড করি না। ওয়াসার চেয়ে সিটি কর্পোরেশন কাজটা ভালোভাবে করতে পারবে। তবে এই কাজ করতে গিয়ে ওয়াসার কিছু সক্ষমতা অর্জিত হয়েছে। সিটি কর্পোরেশনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হলে ওয়াসার কাছ থেকে তাদের সেই সক্ষমতা গ্রহণ করা উচিত।

 

Loading