২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হলো ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

আজ ২৯ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে শুরু হয়।

অনুষ্ঠোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব ইমামুল আল হাসান তিতু, উপজেলা সমাজসেবা অফিসার জনাব তারিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জনাব হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহমুদা সুলতানা প্রমুখ। মেলায় বিজ্ঞান ভিত্তিক ১৬টি স্টল স্থাপন করা হয়। মেলা শেষে ক্রেস্ট বিতরন করা হয়।

Loading