২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬
শিরোনাম:

পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার
সকাল সাড়ে নয়টায় কুয়াকাটার মৎস্য মার্কেটের সামনে পরিত্যক্ত অবস্থায় দুইটি প্লাস্টিকের বস্তার মধ্যে এ জাটকা ইলিশ উদ্ধার করে। পরে উপজেলা সহকারী মৎস্য অফিসারে উপস্থিতিতে উদ্ধারকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানাসহ দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা জানান, উদ্ধার করা জাটকা ইলিশের আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেন নি।

Loading