৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৯
শিরোনাম:

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ধর্মগোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ধর্মগোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে। এই উগ্র সাম্প্রদায়িক মৌলবাদ অপশক্তিকে  প্রতিরোধ করার প্রতিজ্ঞা  করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতার্কমীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মানববন্ধনে নেতৃত্ব দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধন এসব কথা বলেন নেতারা।

সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলার ঐতিহ্য, ভাস্কর্য বাঁচিয়ে রাখে ইতিহাস। বিএনপি ও  জামাতের মদদপুষ্ট উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতির পিতার ভাস্কর্য নির্মাণের বিরোধিতা নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে বিএনপি-জামাত ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত আছে। সারা বাংলাদেশে আজ স্বেচ্ছাসেবক লীগ যেকোনো অপশক্তিকে রুখে দিতে সদাপ্রস্তুত। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না।  স্বাধীন বাংলাদেশে মৌলবাদের মূল উৎপাটন করা হবে।

তাই উগ্র সাম্প্রদায়িক মৌলবাদ অপশক্তিকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, জাতির পিতার ভাস্কর্য সভ্যতার ধারা বিবরণী। ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের ভাস্কর্য তাদের ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব বহন করে আসছে। স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ সংবিধানের মূলমন্ত্র।

৭১’র পরাজিত অপশক্তি, ৭৫ ও ২১ শে আগস্টের খুনীচক্র বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি জামাতের মদদপুষ্ট ধর্ম ব্যবসায়ী ফতোয়াবাজদের রুখে দিতে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ ফুঁসে উঠেছে।  মৌলবাদ, ধর্মের নামে অপব্যাখ্যাকারী ফতোয়াবাজ কথিত মাওলানা মামুনুল হককে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, শামীম শাহরিয়ার, দেবাশীষ বিশ্বাস, আবদুল আলিম বেপারী, কাজী মোয়াজ্জেম, সালেহ মোহাম্মদ টুটুল, উপদেষ্টা আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, ফরিদুর রহমান খান ইরান, শাহ জালাল মুকুল, আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, গন যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, সিনিয়র সদস্য গোলাম রাব্বানী সহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণ, থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Loading