২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৩
শিরোনাম:

কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জঙ্গিবাদ, মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগের নেতা কর্মীরা। মঙ্গলবার শেষ বিকালে এ বিক্ষোভ মিছিলটি পৌর শহেরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে সুরেন্দ্র মোহন সড়কের মনোহরী পট্টিতে এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধার সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদ। এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কাউন্সিলর হুমায়ন কবির, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসান সুজন মোল্ল, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ যুবরাজ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হায়াদার মিঠু, আল আমিন, সাবেক পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক খালিদ খান, সাবেক সাংগঠনি সম্পাদক ইলিয়াসসহ
যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে উপজেলার মহিপুর থানা যুবলীগের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট যুগ্ন অহবায়ক মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখসহ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, বাংলাদেশে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। স্বাাধীনতা বিরোধী জামাত বিএনপির আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে মহিপুর থানা যুবলীগ ও
কুয়াকাটা পৌর যুবলীগ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

Loading