মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছী উপজেলায় আধাইপুর ইউপির সত্যপাড়া গ্রামে বেদখলে থাকা ৯৩শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমি আধাইপুর ইউপির সত্যপাড়া মৌজার খতিয়ান নং০১ এবং নং২১৪ দাগের ৯৩ শতক জমি। এ জমি প্রায় ৮০ বছর ধরে ভোগ দখল করে আসছে উক্ত গ্রামের লালচাঁন আলীর শরিখগং। আজ ২রা ডিসেম্বর বেলা ১১টায় এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন, সরকারি ১নং খতিয়ানের ২১৪নং দাগের ৯৩শতক সরকারি জমি বেদখল হয়ে ছিল তা আজ উদ্ধার করা হল। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ি উক্ত জমিতে জরুরী ভাবে মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের আবাস্থল নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।
উক্ত অভিযান পরিচালনার এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব সামসুল আলম খান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জনাব মোঃ সুমন জিহাদী, উপজেলা ব্যাস্তবায়ন কর্মকর্তা জনাব মাহাবুব আলম, বদলগাছী থানার এএসআই মোঃ মিথুন হোসেন ও তার সংঙ্গীয় ফোর্স। এসময় বদলগাছী উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কোলা ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শাহিনুর ইসলাম (স্বপন) উপস্থিত ছিলেন ।
অন্যদিকে জমি দখলকারী মৃত লালচাঁন এর ছেলে মোঃ লুৎফর রহমান, মৃত আব্বাস আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মৃত ফুল চাঁন মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলাম বলেন, “আমাদের বাপ-দাদার আমল থেকে সরকারি নিয়ম অনুযায়ী ২০০৯ সাল পর্যন্ত খাজনা দিয়ে ভোগ দখল করে আসছি”।
![]()