২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
শিরোনাম:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে কোন একজনের নির্দেশে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে কোন একজনের নির্দেশে- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। হেফাজতের নেতাদের উস্কানিতে এ ঘটনা ঘটেছে কিনা তা তদন্তের পর জানা যাবে। তবে সে যেই হোক, দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে বঙ্গবন্ধুকে হৃদয়ে স্থান দেয়া।

তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ ভাস্কর্যের নিরাপত্তায় ব্যবস্থা নেবে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাঙার সঙ্গে যুক্ত মাদ্রাসাছাত্র আবু বকর ও নাহিদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম। শিগগিরই তাদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।

Loading