২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২১
শিরোনাম:

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ বন্দি শিশু

এবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ বন্দি শিশু। রোববার রাত ২টা ১৫ মিনিটের দিকে বন্দিদের আবাসিক ভবনের জানালা ভেঙে তারা পালিয়েছে বলে জানান কেন্দ্রের তত্ত্বাবধায়ক।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৭ ডিসেম্বর) কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, সিটি টিভির ফুটেজে দেখা গেছে রোববার রাত ২টা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের ৮শিশু জানালা ভেঙে পালিয়ে যায়।

এদিকে যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ শিশু পলায়নের ঘটনায় জিডি করেছে কর্তৃপক্ষ।

তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।

কেন্দ্র থেকে যারা পালিয়ে তারা হলো: যশোরের হৃদয়, ফারদিন, আবদুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম, বরিশালের মাইনুর রহমান শাকিব পালিয়ে গেছে।

এর আগে গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দি শিশুর ওপর নির্মম নির্যাতন চালায়। এতে তিন শিশু মারা যায় এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দি শিশুর বিরুদ্ধে মামলাও হয়।

তাদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

এদিকে ফরিদপুরে সেফহোম থেকে পালিয়ে যাওয়া সাত তরুণীর মধ্যে একজনের সন্ধান মিলেছে। শনিবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বিল মাহমুদপুর থেকে আসিয়া (১৪) নামের এক তরুণীকে উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যর ঘুমিয়ে থাকার সুযোগে গ্রিল ভেঙে প্রাচীর টপকে পালিয়ে যায় সাত তরুণী। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই সেফহোমের উপতত্ত্বাবধায়ক রোমেনা আক্তার। তবে জিডি করার আগে সেফহোম কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে চার তরুণীর পালিয়ে যাওয়ার তথ্য দিয়েছিল।

Loading