২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৪
শিরোনাম:

নওগাঁ জেলা পুরো ঘন কুয়াশায় ঢাকা পড়েছে

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

উত্তরের জেলা নওগাঁ হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে । গত কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও গত রবিবার থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ পুরো জেলা। দিনের বেলাতেও যানবাহনগুলো গাড়ির নিজ নিজ গাড়ির হেডলাইট গুলো জ্বালিয়ে চলাচল করছে।

তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তেমন কোন তীব্রতা নাই। ঘন কুয়াশায় কোন কিছু স্পষ্ট ভাবে দেখা না যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। তাই বাধ্য হয়ে মহাসড়কসহ অন্যান্য সড়কে চলাচলরত বাস, ট্রাক ও অন্যন্যা সকল যানবাহন সমুহ তাদের নিজ নিজ গাড়ির হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।

অপরদিকে চরম বেকায়দায় পড়েছে খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষ, বৃদ্ধরা এবং শিশুরা। ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা কম হওয়ার কারণে খেটে-খাওয়া মানুষরা কাজে ফিরছে।

নওগাঁর উপজেলার বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে নওগাঁয় সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ১৬ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার নওগাঁর আকাশে সূর্যের দেখা মিলবে না। তবে ঘন কুয়াশা আরো কয়েকদিন থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Loading