মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের আদালত এ রায় দেন। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয় চার আসামিকে। ডিবিসি ও সময় টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!প্রসঙ্গত, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলে তারা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন এবং চার জনকে গ্রেফতার করে পুলিশ।
দুই শিক্ষার্থী আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদের (২০) পাঁচ দিন, একইসঙ্গে গ্রেফতার ওই মাদরাসার দুই শিক্ষক আল আমিন (২৭) ও ইউসুফ আলীর (২৬) চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গ্রেফতার চার জন হলো– কুষ্টিয়া সদর উপজেলার জগতি পশ্চিমপাড়া এলাকার ইবনি মাসউদ (রা.) মাদ্রাসার শিক্ষক জেলার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আল আমিন (২৭), পাবনার আমিনপুর উপজেলার দিয়াড় বামুন্দি এলাকার আজিজুল মণ্ডলের ছেলে মো. ইউসুফ আলী (২৬) এবং একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিংপুর গ্রামের শমসের মৃধার ছেলে মো. আবু বক্কর ওরফে মিঠন (১৯), জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর (গোলাবাড়িয়া) এলাকার মো. শামছুল আলমের ছেলে মো. সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)।
![]()