৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

অবশেষে আলোর মুখ দেখছে বাস-রুট র‌্যাশনালাইজেশন প্রক্রিয়া।

অবশেষে আলোর মুখ দেখছে বাস-রুট র‌্যাশনালাইজেশন প্রক্রিয়া। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বৈঠক শেষে ঢাকার দুই মেয়র জানান এপ্রিলের প্রথম দিন থেকে পরীক্ষামূলকভাবে চলবে এই প্রক্রিয়ায় বাস। প্রথম রুট ঘাটারচর থেকে মতিঝিল। পরিকল্পনা বাস্তবায়নে নিজেদের মধ্যে সমন্বয় হয়েছে বলছে বাস মালিক কর্তৃপক্ষ।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বৈঠকের সুপারিশ মতে পুরো প্রক্রিয়ায় ৯টি ক্লাস্টারে ২২টি কোম্পানি, ৪২টি রুট চূড়ান্ত করা হয়। প্রাথমিক পর্যায়ে পাইলটিং হিসেবে পহেলা এপ্রিল থেকে চলবে বাস।

বাসরুট পুনর্বিন্যাস নিয়ে ১৪তম সভা শুরু হয় মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে। প্রায় আড়াই ঘণ্টা চলে দুই মেয়র, বাস মালিক প্রতিনিধি আর সংশ্লিষ্টদের এই বৈঠক।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, আমরা দায়িত্ব বণ্টন করে দিয়েছি। এখন থেকে যে যার দায়িত্ব পালন করবে। সব কিছুই ৩১ মার্চের মধ্যে শেষ করা হবে।

এদিকে এপ্রিলে পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়ায় বাস চালুর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মালিক পক্ষ। আগামী ১৯ জানুয়ারি তারিখ পরবর্তী বৈঠক হবে।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই কাজ করলে সমাধান সম্ভব। প্রয়োজনে দেয়া হবে আর্থিক সহায়তা।

Loading