২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৩
শিরোনাম:

লামায় পার্বত্য মন্ত্রীর সহধর্মিণীর পক্ষ হতে ড্রেস ও খাদ্য শস্য বিতরন।

শাহাব উদ্দিন,লামা(বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলায় রুপসিপাড়া ইউপির অন্তর্গত, স্বপ্নকানন বিদ্যাপিঠের শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপি মহোদয়ের সহধর্মীনি মিসেস মেহ্লাপ্রুর ব্যাক্তিগত পক্ষহতে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার সকাল ৯ টার সময় বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার মাধ্যমে উক্ত বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপি মহোদয়ের সহধর্মিণী মিসেস মেহ্লাপ্রু।

আলোচনা সভায় অনান্যদের মাঝে আরো
উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল,  বান্দরবান জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিসেস টিংটিং মে, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মারমা, রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মারমা, সহ লামা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী গন।

উক্ত স্কুল ড্রেস বিতরন অনুষ্ঠান শেষে  লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউসে আরেক বিতরন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাক্তিগত পক্ষহতে লামা উপজেলার বিভিন্ন  এতিমখানা ও অনাথালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য শস্য বিতরন করেন মিসেস মেহ্লাপ্রু।

বিগত ২০১৫ সালহতে লামা উপজেলা সহ   বান্দরবানের প্রতিটি উপজেলায় মানবিক সহযোগিতা নিয়ে সব সময় এগিয়ে আসেন, বিপদে আপদে মানুষের পাশে  দাঁড়ান মন্ত্রী মহোদয়ের সমধর্মীনি মিসেস মেহ্লাপ্রু মার্মা।

উভয় বিতরন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে মিসেস মেহ্লাপ্রু বলেন, রাজনৈতিক কারনে নয়, মানবিক কারনে মানুষের সেবা করার জন্য মানবিক দায়বদ্ধতা থেকে নিজের ব্যাক্তিগত পক্ষ হতে সব সময় মানুষকে সহযোগিতার করার চেষ্টা করি।

Loading