২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০২
শিরোনাম:

কলাপাড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় ধাপের কোভিড-১৯ মোকাবেলায় অসহায় হতদরিদ্রদের
বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার দিন ব্যাপী পৌর শহরের খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ চিকিৎসাসেবা প্রদান করে শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাধিক ডিভিশনের সদস্যরা। জীবানুনাশক টানেল বসিয়ে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরন করেন তারা। শেখ হানিসা সেনানিবাসের ক্যাপ্টেন মোস্তফা সাঈদ জানান, চলমান মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

Loading