বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইমরান হাশমি ও সানি লিওন। ‘বাদশাহো’ সিনেমায় ‘পিয়া মোরে’ গানে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। সেনসেশন সানি লিওনের রসায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষা করেন দর্শক। খবর জি নিউজ, সময় নিউজ
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বিহারের ওই শিক্ষার্থীর প্রবেশপত্রে মা-বাবার নাম সানি লিওনি ও ইমরান হাশমি দেখার পর হেসে খুন নেটজনতা। শুধু তাই-ই নয়, এ খবর পৌঁছে গেছে ইমরান হাশমির কানেও। তিনিও টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন।
সম্প্রতি ইমরান হাশমিকে বাবা ও সানি লিওনকে মা হিসেবে পরিচয় দিয়েছেন এক যুবক। ২০ বছর বয়সি এই যুবকের নাম কুন্দন কুমার। তিনি ভারতের মুজাফফরপুরের ধনরাজ মাহতা ডিগ্রি কলেজের বিএ (ব্যাচেলর অব আর্টস) শিক্ষার্থী। এটি ভিম রাও আমদেকার বিহার ইউনিভার্সিটির অধিভুক্ত একটি কলেজ।
নেটনাগরিকদের মতো ইমরান হাশমিও এ খবর পড়ে অবাক। খবরে লেখা, বিহারের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার প্রবেশপত্রে মা-বাবা হিসেবে দেখা যাচ্ছে সানি ও হাশমির নাম। ওই সংবাদ রি-টুইট করে হাশমি লিখেছেন, ‘কসম খেয়ে বলছি, সে আমি নই।’ এনটিভি
![]()