২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০০
শিরোনাম:

ভাস্কর্য বিষয়ে ফতোয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে হেফাজতের চিঠি

সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে ভাস্কর্য নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাংবাদিকদের এক প্রশ্নের নুরুল ইসলাম বলেন, কুষ্টিয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা চাই। তবে সিসিটিভি ফুটেজ দেখা যায় চিকন দুজন মানুষ উঠেছে, কিন্তু ধরে আনল মোটা মোটা দাঁড়িওয়ালা দুজন। সুতরাং তদন্ত কীভাবে? সিসিটিভি ফুটেজের দুজনকে উঠতে দেখা গেল, নামতে তো দেখা গেল না।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ কথা জানান নায়েবে আমির নুরুল ইসলাম জিহাদী।

সংগঠনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ধোলাইপাড়ে নির্মিতব্য ভাস্কর্য নিয়ে দেশের সর্বত্র ব্যাপক বিতর্ক তৈরি করেছে। সেই পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে শীর্ষ ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণের বিষয়টি ‘ইসলামসম্মত নয়’ বলে সর্বসম্মত ফতোয়া প্রদান করা হয়েছে, যা একটি পত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

সেক্যুলার শব্দের আড়ালে’ আশ্রয় নেওয়া ইসলামবিদ্বেষীদের নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় দেশের ধর্মপ্রাণ মানুষ এই কুচক্রী মহলকে রুখে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে। হেফাজতে ইসলাম ভাস্কর্য নির্মাণ বিষয়ে সরকারকে ইসলামের আকিদা, ইমান ও শিক্ষার বিরুদ্ধে গিয়ে পৌত্তলিকতা প্রসারের পথ পরিহার করার আহ্বান জানাচ্ছে।

Loading