কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) মনোনীত প্রার্থী। দলীয় প্রতীক ধানের শীষ পেয়ে উপজেলা নেতাদের নিয়ে প্রচারণায় শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো.আব্দুল আজিজ মুসুল্লী। শনিবার শেষ বিকালে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.হাফিজুর রহমান চুন্নু বক্তব্য রাখেন। তিনি বলেন, বিএনপি’র কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে সক্রিয় থাকলে বিজয় নিশ্চয়ই আসবে। পরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দেয়া ও ভোট চেয়ে লিফলেট বিতরন করেন। এসময় কলাপাড়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফারুক, মুছা তাওহীদ নান্নু মুন্সী, শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা যুবদল সভাপতি গাজী আক্কাস, কুয়াকাটা পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জসিম উদ্দিন বাবুল ভূইয়া, লতাচাপলী ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান,
সাধারণ সম্পাদক মো.সেলিম হাওলাদারসহ উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে কুয়াকাটা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ০৮ জন প্রতিদ্বন্ধিতা করবেন। বর্তমানে কুয়াকাটা নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
![]()