২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮
শিরোনাম:

প্রাথমিকভাবে উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ টি ওয়ার্ডে ফায়ার সার্ভিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

রবিবার ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন মন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই কার্যক্রমে যে লোকবল কাজ করবে তাদেরকে ডেনমার্ক ফ্রি প্রশিক্ষণ দেবে। আর মিনি স্টেশন নির্মাণের জন্য ডেনমার্কে ৮৫ শতাংশ অর্থায়ন করবে। মিনি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডেনমার্কের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা (এমইউ) স্বাক্ষর হয়েছে বলেও এসময় জানান মন্ত্রী।

তিনি বলেন, রাজধানীর সরু রাস্তায় অগ্নীসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে পারেনা। আবার ফায়ার স্টেশনগুলো অনেক দূরে থাকায় আসতে অনেক সময় লেগে যায়। এতে দ্রুত অগ্নীনির্বাপন ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়না। তাই বিকল্প ব্যাবস্থা হিসেবে মিনি ফায়ার স্টেশন স্থাপন করার কর্ম-পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। তিনি জানান, প্রাথমিকভাবে উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ টি ওয়ার্ডে ফায়ার সার্ভিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

মো. তাজুল ইসলাম বলেন, বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যৎ উৎপাদনের বিষয়টি আলোচনায় উঠলে গ্রীন এনার্জী এবং বর্জ্যর ব্যধবস্থাপনায় ডেনমার্ক সরকারের বিনিয়োগের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

তিনি জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রকল্প ক্রয়সংক্রান্ত কমিটি অনুমোদন দিয়েছে। ঢাকা দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এসংক্রান্ত প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন আছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, খুলনাসহ সব বিভাগীয় শহর এমনকি প্রত্যেক জেলায় বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা সরকারের আছে।

Loading