২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
শিরোনাম:

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের গহিরা চৌমুহনীতে তীব্র যানজট

শাহাদাত হোসেন, (রাউজান চট্টগ্রাম প্রতিনিধি:) চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের রাউজান গহিরা চৌমুহনী ও গহিরা-ফটিকছড়ি সংযোগ সড়কে অবৈধ গাড়ি পার্কিং,সড়কের পাশে সিএনজি অটোরিক্সা স্টেশন ও ফুটপাত দখল করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হতে দেখা যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

গহিরা-ফটিকছড়ি সংযোগ সড়কে যানজটের সৃষ্টির কারণ সড়কে অবৈধ গাড়ি পার্কিং ও মাঝপথে মালবোঝাই ট্রাক দাঁড় করিয়ে মালামাল আনলোড করা, আবার অনেকে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা উঠানামা করে মাঝপথে গাড়ি রেখে চায়ের দোকানে আড্ডায় দিতেও দেখা যায়।দীর্ঘ এই যানজটের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে যাত্রী ও সাধারণ পথচারীরা।

অপরদিকে গহিরা চৌমুহনী রাঙামাটি মহাসড়কের দুই পাশে সড়ক দাঁড়িয়ে থাকেন শত শত সিএনজি  অটোরিক্সা। অর্ধেক সড়ক দখল করে ব্যবসা করছেন এক শ্রেণীর মানুষ। তাদের কাছ থেকে প্রতিদিন ৫০- ১০০ টাকা করে চাঁদ আদায় করে প্রভাবশালী ব্যক্তিরা।এ মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠার কারণে গহিরা চৌমুহনীতে সব সময় লেগে থাকে যানজট।গতকাল এমনটি দৃশ্য চোখে পড়ে।দীর্ঘ যানজটে আটকে আছে অনেক গাড়ি। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

সচেতন মহল জানান,গহিরা চৌমুহনীতে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নেওয়ায় এ সব সমস্যা হচ্ছে।এ সড়ক থেকে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জনসাধারণ।

Loading