৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৫
শিরোনাম:

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদেই আওয়ামীপন্থী শিক্ষক প্যানেলের নীল দল (শামীম-কামাল) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহন কার্যক্রম চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।
নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো: সাদেকুজ্জামান, মোহাম্মদ মাকসুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো: আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো: রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো: তোফায়েল আহমেদ, মো: নাজমুল হক এবং আমান মাহবুব।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!