৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৭
শিরোনাম:

বিএনপি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে : ওবায়দুল কাদের

রাজনীতিকে জনগণের দ্বারপ্রান্ত থেকে বিএনপি বিদেশী দূতাবাসের দরজায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একজন রাজনীতিবীদের জীবনে সবচেয়ে বড় অর্জন ও সাফল্য হচ্ছে জনগণের ভালোবাসা, তিনি তার সমগ্র রাজনৈতিক জীবনে জনমানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছিলেন। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের একজন সফল রাজনীতিবীদ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় মন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে চলছে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তিনি একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন। অথচ একটি দায়িত্বশীল দল উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করার অপচেষ্টা করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭১’র মুক্ত স্বাধীন স্বদেশ যারা চায়নি তারাই এখন এদেশের এগিয়ে যাওয়া মেনে নিতে পারছে না। বাংলাদেশের স্থপতিকে হত্যার মাধ্যমে দেশবিরোধী রাজনীতি শুরু করেছিলো যারা তারা এখনো সুযোগ খুঁজছে তাই প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনপির অন্ধ এবং নেতিবাচক রাজনীতি তাদেরকে ইতিমধ্যেই জনবিচ্ছিন্ন করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন মরণকামড় দিতে চায়, কিন্তু দেশের লাখো কোটি জনতা সেই অশুভ শক্তি বলয়ের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।

বিএনপি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে বলেও মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নির্বাচনে প্রক্রিয়ায় অংশ না নিয়ে, জনমানুষের কাছে না গিয়ে আন্তর্জাতিক মহলের নৈতিক ভূমিকা প্রার্থনা করছে।

এসময় চট্টগ্রাম প্রান্তে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Loading