২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩
শিরোনাম:

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় রাসেদা বেগম( ৬০) ও ওহিদুল (২৫) নামে দুইজন নিহত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা তিনটার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলা ঘটকচর মোস্তফাপুর এলাকার মাঝামাঝি টেক্সটাইল মিলের সামনেএ দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেদা বেগম মোস্তফাপুর চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী ও ওহিদুল মোস্তফাপুর এলাকার মজনু কারিকরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,

রাসেদা বেগম তার নিজ বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার ঘটকচরে যাওয়ার উদ্দেশ্য ভ্যানচালক ওহিদুলের ভ্যান যোগে মোস্তফাপুর বাস স্টান্ড থেকে রওনা হন।ভ্যানটি মোস্তফাপুর এলাকার টেক্সটাইল মিলের সামনে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহন মুখোমুখী সংঘর্ষ।এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রাসেদা বেগম ও ভ্যানচালক ওহিদুল নিহত হন।খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্বার করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ, নুর মোহাম্মদ সিকদার বলেন,
বিকেল তিনটার দিকে দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ দুটি উদ্বার করি।

Loading