৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬
শিরোনাম:

মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্যই আমাদের সংগ্রাম করছি : মির্জা ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১৬ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। নিউজ২৪ ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্যই আমাদের সংগ্রাম করছি।’

ফখরুল বলেন, ‘আমাদের বাক স্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। অধিকারকে হরণ করা হয়েছে। আজকে আমরা বিজয় দিবসে শপথ গ্রহণ করেছি, স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, অবশ্যই এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’

 

Loading