২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৪
শিরোনাম:

রাউজানে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শাহাদাত হোসেন,(রাউজান চট্টগ্রাম প্রতিনিধি) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান উপজেলা শিক্ষক সমিতি। রোববার (২০ ডিসেম্বর ) সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।রাউজান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার জাকের হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহম্মদ, গহিরা এ.জে. ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক, দলইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু বড়ুয়া, উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস দাশ, নন্দী পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক মুহুরী, শিক্ষক সমিতির প্রচার সম্পাদক চানু দাশ, অর্থ সম্পাদক ফিরোজ আহম্মদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুল হোসাইন অমল শান্তি চৌধুরী সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading