৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৫
শিরোনাম:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫৩

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস দেশে আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৮০। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৭১৩ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ২৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৪৪ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। আর এই সময়ে নতুন করে ১৪ হাজার ৫৬৬ বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৭৭২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ১৫১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৪০১ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮৬ হাজার ৩৫৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩১ হাজার ৬৫৯ জন এবং মারা গেছে এক লাখ ৪৫ হাজার ৬১৩ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৮ লাখ ১৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৩৪৭ জন।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৬০ হাজার ৫৫৫ জন। এর মধ্যে মারা গেছে ৬০ হাজার ৪১৮ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Loading