বাসিরুল ইসলাম অনিক কিশোরগঞ্জ প্রতিনিধি : আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফিকুল গনি ঢালী লিমন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার (২০ ডিসেম্বর) নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে এই মনোনয়ন পত্র দাখিল করেন। নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার পর তিনি আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই করা হবে ২২ ডিসেম্বর মঙ্গলবার। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর মঙ্গলবার। নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২১। গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করনে। সকল ভোট কেন্দ্রে নির্ধারিত তারিখে সকাল ৮টা থকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
![]()