বাসিরুল ইসলাম অনিক কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৭ জন, ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৬১ জন এবং তিনটি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মোট ২৬ জন প্রার্থীসহ মোট ৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী মোট ৭ প্রার্থীর মধ্যে চারজন দলীয় প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া, বিএনপি প্রার্থী মো. ইসরাইল মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নজরুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. স্বপন মিয়া।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক পৌর চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া, একেএম নজরুল ইসলাম ভূঞা জুয়েল এবং সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গনি ঢালী।
অন্যদিকে সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ৬ জন, সংরক্ষিত আসনের ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সংরক্ষিত আসনের ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া সাধারণ আসনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫ জন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩ জন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬ জন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫ জন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯ জন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮ জন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৭ জন এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
![]()